Skip to main content

Posts

Showing posts from June, 2025

মধ্যরাতে পরিচয় হয় নিজের সাথেই

  মধ্যরাতে— 🍀 পরিচয় হয় নিজের সাথেই। কে আমি? কেমন আছি? কেনই বা আমি? আসলে, আছে কি আমারই কোনো অস্তিত্ব? মহাকাশের তারা যেন ধুমকেতু হয়ে ঝরে পড়ে মস্তিষ্কে, আর আমি খুঁজি— হারিয়ে যাওয়া এক স্বত্তাকে। পৃথিবীর মায়ারেখা ধরে হেঁটে চলেছি শতাব্দীজুড়ে, যেখানে নাবিকও হারিয়েছে দিশা— ভুল দরজায় কড়া নাড়ি আমি, যাযাবর হয়ে বেছে নিয়েছি মরুভূমির একাকী পথ। ক্ষুধা গিলে জন্ম নেয় কাঁটাযুক্ত ক্যাকটাস। আবার, চোখ বুজলেই পরিচয় হয় তোমার সাথে— কে তুমি? কেমন আছো? কেনই বা তুমি? আছোও কি আদৌ? তুমি যেন মরুভূমিতে আটকে থাকা ধূসর মরীচিকা, আর আমি— যেনো, পথভ্রষ্ট পথিকের এক ঢোক জল। মূলত, আমি-তুমি— তুমি-আমি, নিজের প্রতিপক্ষ নিজেই। নিজেই প্রশ্নচিহ্ন, নিজেই আবার বিস্ময়ের চিহ্ন! নিজেই হাজার প্রশ্ন, নিজেই গোপন উত্তর। মধ্যরাতে জেগে ওঠে কিছু না-পাওয়া চাওয়ারা— তোমার অনুভূতি, তোমার ছোঁয়া, এক নীরব আলিঙ্গন। তোমাকে ছুঁতে যাই এমনভাবে, যেন ছুঁতে না পারলেই— ব্যর্থ হবে আমার কবিতা। 🍀 ~ ইমদাদ  ১৪/জুন২৫

গলার হাড় ভেঙে যায়— MD IMDADUL HAQUE

  🍃 গলার হাড় ভেঙে যায়— তোমাদের পরিত্যক্ত বর্জ্য টানতে, তবু পৃথিবী এখনো— কি নিদারুণভাবে বহন করে তোমাদের ভার! আহা, কি আশ্চর্য! লজ্জা? সে তো তোমাদের অভিধানে নেই, মগজ ডুবে থাকে— নারীর শরীর কিংবা কর্পোরেট বিলাসে। ঠান্ডা হিমশীতল বাতাস— আহা! কাশ্মীর। পহেলগাঁওয়ের মতো তোমার স্বর্গেও যখন হামলা হবে, তখন কি তুমি যুদ্ধ করবে? তোমার হকের জন্য? অন্যের যুদ্ধে অংশ নেওয়া— তোমার কাছে কি অপরাধ? আহা, নীরব এক দৃষ্টান্ত! টাকার পদতলে পিষ্ট সমাজ— আকাশের নীল কাঁচ তারা দেখবে কিভাবে? যেখানে প্রতিফলিত হয় তাদেরই কৃতকর্ম! তারা কি সেই প্রতিচ্ছবি দেখার ক্ষমতা রাখে? আহা সুষ্ঠু সমাজ! কি নিদারুণ তোমাদের ভাষা— ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক, কণ্ঠের মাধুর্যতা! আর আমরা? হৃদয়ে গাঁথি পেরেক— তোমাদের ভালো রাখতে। একদিন এসো আমার শহরে— দাওয়াত রইল। 🍀🗿 ~ ৮ই মে, ২৫  ~ ইমদাদ 🖋️

সাদা জুতা– MD IMDADUL HAQUE

 সাদা জুতা– __________________ আমার সাদা জুতাটায় কাঁদা লেগে যেনো কালো হয়ে গেছে, আমি আমার জুতা কখনো ময়লা হতে দি-না; প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মা আমার জুতা বেঁধে দিতো, বলতো- নোংরা করবি না যেনো! আমি খুব সাবধানে হাঁটতাম, কিন্তু আজ.. আজ যেনো আমার পায়ে জুতা নেই, ঐ দূরের গাছটার নিচে পরে আছে। আমাকে কাড়া যেনো নিতে দিচ্ছে না। মা-বলতো কেউ কিছু দিলে খাবি না কিন্তু  আজ শুনি নি মা; কারা যেনো আইসক্রিমের লোভ দেখিয়ে- আমাকে ডেকে নিয়ে আসলো, আমাকে ব্যথা দিলো। একবার মা আমাকে শকুন চিনিয়েছিলো শকুনের চোখ ভয়ঙ্কর যেনো এই আঙ্কেলের মতো। আমার জুতা, আমার জামা এবং আমাকেও ময়লা করে দিলো, আমাকেও ময়লা করে দিলো….!!  ©ইমদাদ © MD IMDADUL HAQUE 

স্বৈরাচার নিপাত যাক – MD IMDADUL HAQUE

 স্বৈরাচার নিপাত যাক – রাজপথ লাল, রাজপথ লাল সবুজের বুকে যেন রক্তের লাল || ক্রোধের আগুনে জ্বলে ক্ষিপ্ত আমি  লাশের উপরে জ্বালাও ডিজেল তুমি? কলম ঘসি আমি শব্দ খুঁজি  আমি বিপ্লব করি, যেন বিপ্লবী কবি।  রাজপথ লাল, রাজপথ লাল সবুজের বুকে যেন রক্তের লাল || মশাল জ্বালিয়ে আমি রক্তে লিখি  মুগ্ধ, রুদ্র কত লাশের স্মৃতি।  আমার দাবি, এটা তোমার দাবি  স্বৈরাচার মুক্ত, লাশের দাবি।  রাজপথ লাল, রাজপথ লাল সবুজের বুকে যেন রক্তের লাল || সংবিধান যেন আজ রাজার নীতি  আমার কথা কেন দেয়ালে আঁকি? প্রোপাগাণ্ডা তুমি, স্বৈরাচারী  গণতন্ত্রের ফাঁসিতে তোমার নোংরা হাসি। রাজপথ লাল, রাজপথ লাল সবুজের বুকে যেন রক্তের লাল || আমি নজরুল আমি বিপ্লবী  নিষিদ্ধ কাব্যের এক বিষের বাঁশি।  আমি বাংলাদেশ আমিই বিজয়ী  সত্য ন্যায়ের এক উম্মাদ হাসি।  রাজপথ লাল, রাজপথ লাল সবুজের বুকে যেন রক্তের লাল || ~৩৪/০৭/২৪ ইমদাদ 🖋️ © MD IMDADUL HAQUE 

শকুনের চোখ দেখেছি আমি - poetry by MD IMDADUL HAQUE

 শকুনের চোখ দেখেছি আমি খেয়েছে মানুষ, কেড়েছে অধিকার  বিপ্লবে আজ অর্ধেক মানুষ,  বাকি অর্ধেক জানাজায়। 🏴 দেশ বাঁধা শিকলে আজ পাথর ছুড়ছে চাটুকার নজরুলকে হৃদয়ে জাগিয়ে ভাঙছি শৃঙ্খল, লৌহকপাট। বিপ্লব ছাড়া হবে না কবিতা, কলম আজ স্ট্রাইকে বুক পকেটে জীবন রেখে ছুটে চলেছি রাজপথে।  ৫২, ৫৬, ৬৯, ৭১  এটুকুই আমার পরিচয় জামা খুলে দেখাবো নাকি? লিখা আছে ইনকিলাব! সময় এবার এসেছে বোধহয়  সময়কে পাল্টাবার  নীরবতাও এক ন্যায়বিরুদ্ধ সংগ্রাম যেখানে হাতিয়ার।  🔥🏴 ~ইমদাদ 🗿 © MD IMDADUL HAQUE 

সুশীল সমাজটাকে কিনে নিয়েছে একদল শোষক শ্রেণী - poetry by MD IMDADUL HAQUE

 সুশীল সমাজটাকে কিনে নিয়েছে একদল শোষক শ্রেণী। মদের বোতলে বিক্রি করছে ডিগ্রি।   চায়ের কাপে বিক্রি ভোট।  আমি বাজারে লাল রঙ কিনতে গিয়ে দেখি, এক বিশাল লাইনে চলে মুখ বিক্রি।  আর ক্ষমতার প্রলোভনে সাধারণ মানুষ তো পুরোটাই বিক্রি।  বোকা আমি, বিবিএ পড়ে হিসেব করি প্রোডাক্ট বিক্রি।  © MD IMDADUL HAQUE 

বিষন্ন মন - poetry by MD IMDADUL HAQUE

 || ভ্রমন || শীতল বাতাস যেনো তোমার ছোঁয়া,  চলন্ত ট্রেন, ঘুমন্ত মানুষ  বিষন্ন মন। বিদগ্ধ নগর, বিবর্ণ রেলপথ  নষ্ট জানালা, ধূমপান নিষেধ। ট্রেন টিকিট,  ট্রেন টিটি ধার্মিক মানুষ, শিকল টানা পাপ। ভাবনা খালি,  প্লাটফর্মে রেলগাড়ী,  ট্রেনের হুইসেল, শব্দ দূষণ। ~১০ মে/২০২৪ // মোঃ ইমদাদুল হক 

একটা সময় আসবে, মরীচিকা ছেড়ে বাস্তবতা খুঁজবে - Poetry by MD IMDADUL HAQUE

 একটা সময় আসবে, মরীচিকা ছেড়ে বাস্তবতা খুঁজবে। একটা সময় আসবে, নীল জলে শরীর ডুবাবে। একটা সময় আসবে, অতীতের চাদর খুলে আলমারিতে রাখবে। একটা সময় আসবে, যখন আকাশের রঙ চিনে ফেলবে। অদ্ভুত পৃথিবীর মায়ায় জন্মানো, মায়া কাটানোর সময় আসবে, দেখা অদেখা, পাওয়া না-পাওয়া যত- হিসেব মেলানোর সময় আসবে। অভিনয়, নাট্য, রঙ্গচিত্র - মুখোশ খোলোশের সময় আসবে, একদিন সময়েরও সময় আসবে। যেদিন সময় আসবে, সময়ের সাথে আড্ডা হবে, যেদিন সময় আসবে, অঙ্ক মেলানোর হিসেব হবে, যেদিন সময় আসবে, ঘড়ি দেখা বন্ধ হবে, যেদিন সময় আসবে, সকল বিষন্নতা কাটবে! সকল ঘৃণা পুষ্প হয়ে ফুটবে নীল আকাশে, সময়ের আগমনে, প্রেমিকার ঠোঁট মিলবে প্রেমিকের হৃদয়ে, সময়ের আগমনে, স্রষ্টার কাছে অভিযোগ করা মানুষ নত হবে, সময়ের আগমনে,  নতুন ইতিহাসের সূচনা হবে, সময়ের আগমনে।  অপেক্ষা শুধু সময়ের।।  ~MD Imdadul Haque ২০/০৬/২৩

তোমাকে খুঁজি— যেভাবে শীতার্ত খোঁজে রোদ - Md Imdadul Haque

 তোমাকে  খুঁজি— যেভাবে  শীতার্ত  খোঁজে  রোদ, তৃষ্ণার্ত  জল, আর  মৃত  শরীর  খোঁজে   আত্মা। তোমাকে  হারাই— যেভাবে  নদী  হারায়  পাড়, শহড়  শব্দহীনতা, আর  মৃত  শরীর   হারায়   আত্মা। জানো? নদীর, এক জলে দু'বার শরীর ধোয়া যায় না... ~ Poetry: MD IMDADUL HAQUE  ০৯/০১/২৫

থাক তুমি বুঝবেনা - poetry by MD IMDADUL HAQUE

 বুক পকেটের একটাতে রাখি সিগারেট আর একটিতে তোমার ছবি। কেনো জানো? না থাক বুঝবেনা।  তোমাকে নিয়ে লিখা কবিতা আজ ১২২ টি, হিসেব করে রাখা। কেনো জানো?  থাক বুঝবেনা। তোমার বিষাদগ্রস্ত দিনগুলো আমার ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে রাখা। যেনো... থাক তুমি বুঝবেনা।  তোমাকে বারবার ভুলতে গিয়েও ভুলতে পারি না। কেনো জানো? তুমি বুঝবেনা। তোমাকে বোঝাতে চাই না কেনো জানো? কারন.. তুমি বুঝবেনা। বুঝতেও চাইবে না কখনো। ৬ জানুয়ারি /২৩ © MD IMDADUL HAQUE 

আমার রাত ছিল অন্ধকার এর চেয়ে কালো - by MD IMDADUL HAQUE

   লেখকঃ মোঃ ইমদাদুল হক 🖋️ বিভাগঃ HRM শিক্ষাবর্ষঃ ২০১৯-২০২০ ____________________________________ 🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️ আমার রাত ছিল অন্ধকার এর চেয়ে কালো ____________________________________ আমার রাত ছিল অন্ধকার এর চেয়ে কালো,  চোখ লাল ছিল ছিলাম না কারো চোখের আলো।  আমি কষ্ট লিখে রাখলাম, মানুষেরা কবিতা বানিয়ে দিল,  মানুষ হয়ে পৃথিবীতে আসলাম, তারা ভিনগ্রহে পাঠিয়ে দিল।  শিখিনি যা স্কুলে, শিখেছি তা শহড়-গলি-সড়কে,  পাউরুটি-কলার দামে বেঁচেছি নিজের অস্তিকে। আমাকে দাবাতে রঙ বদলিয়ে তারা বসেছে, তারা জানেনা আমার চিন্তা চেতনা জগতের বাহিরে । খাবারে লবণ কম লবণ তো ছিল আঘাতে,  বিশ্বাস নিজের থেকে বেশি করেছি অন্যকে।  সময় বলে দিবে হার-জিতের ফলাফল, হিসেব আমি করি না ছেড়ে দিয়েছি উপরে।  ডুবে আছে যারা নিয়ে ভালোবাসা প্রেম, লিখে নাও কাগজে এটা প্রেম না Sacred Game.।  গালি দিয়ে ভাবে তারা বিশেষ কিছু অনেক বড় ট্রেন্ড,  বোঝে না এটা অলস মস্তিষ্কের Big Drain.।  আমাকে লাগবেনা ভালো জানি আমি থাকি আঁধারে, মনেতে ...

আছো কেমন নীলাঞ্জনা? Poetry by MD IMDADUL HAQUE

 #unreleasedSong 🎸 সাদা কিংবা লাল শাড়ি সেজে অপরাজিতা তুমি!  মায়াবন বিহারীনি, তোমায় দেখে মাতলামি, খালি পায়ে চটি ছাড়া পান্জাবী ঢিলেঢালা, তোমায় দেখে নিরাবতা, না বলা কতকথা মুখ বুজে চলে যাওয়া চোখ লুকিয়ে তোমায় দেখা আমি.."! 🎶🎼 চোখে চশমা কালো সানগ্লাস ভবঘুরের BBA Pass নাই কোনো সারপ্লাস, জীবন যেনো এক সার্কাস।। পকেটে  স্বপ্ন ভরি। 🎸🧸 আছো কেমন নীলাঞ্জনা? কেমন আছো অঞ্জনা? ফড়িং এর মতো ওড়ো, অভিমান যতো ছাড়ো হিসেব নিকাশ অনেক হলো চলো দেখি স্বপ্ন, পায়ে পায়ে, হাতে হাতে...🎶 কৃষ্ণকলি, স্রোতস্বিনী, জয়নব আর কলকাকলী মস্তিষ্ক ছেড়ে বাস্তবে ফিরে..শঙ্খমালা দেখো স্বপ্ন কতো রঙিন ছিলো এখন তুমি আমি সাদাকালো একটু খারাপ একটু ভালো।।  আছো কেমন নীলাঞ্জনা? কেমন আছো অঞ্জনা? 🎧🎧 By MD IMDADUL HAQUE Source: https://www.facebook.com/share/p/1LSCsYdGGW/

মানুষের বড় সমস্যা - What A Life! Book by MD IMDADUL HAQUE

 মানুষের বড় সমস্যা—মানুষ প্রেমের চেয়ে প্রেমের চর্চা বেশি করে। 🍀 একদিন, এক মেয়ে দোকানে কুকুর কিনতে গিয়ে একটি কুকুরের পায়ে বড় আঘাত দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। কুকুরটা কিনে ফেসবুকে পোস্ট দেয়, "How innocent the dog is!" দোকান থেকে বের হওয়ার পর, রাস্তার ধারে লালচে রঙের কয়েকটি পথকুকুর বিস্কুটের আশায় তাকিয়ে ছিলো মেয়েটির দিকে। কিন্তু মেয়েটি জানিয়ে দিলো—গায়ের রঙেরও যে দাম আছে! ঘটনাটি পর্যবেক্ষণ করে ড্যানি লিখলো, "আমাদের চোখের সৌন্দর্য জন্মগত, কিন্তু চোখের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে জন্মের পর। এবং এই দৃষ্টিভঙ্গি তৈরি করে আমাদের আশপাশের মানুষরাই—অনেক সময় তারাই হয় আমাদের প্রথম ভিলেন!" এই নিয়ে ড্যানির মনে এক ধরনের দুঃখ জাগে। সে ভাবে—পৃথিবীর সুন্দর গাছগুলো রাখা হয় টবে। সাজানো হয় অফিসে, পার্টিতে, মঞ্চে। কিন্তু রাস্তার পাশের গাছগুলো? ওদের জন্ম কি শুধু অক্সিজেন দেওয়ার জন্য? না কি সুযোগ বুঝে বানানো ফার্নিচার? বিষয়গুলো ড্যানির কাছে ঘোলাটে লাগলো। তাই আজ সে আর কিছু লিখলো না। Book: What a Life! 🍀 by MD IMDADUL HAQUE