🍃
গলার হাড় ভেঙে যায়—
তোমাদের পরিত্যক্ত বর্জ্য টানতে,
তবু পৃথিবী এখনো—
কি নিদারুণভাবে বহন করে তোমাদের ভার!
আহা, কি আশ্চর্য!
লজ্জা? সে তো তোমাদের অভিধানে নেই,
মগজ ডুবে থাকে—
নারীর শরীর কিংবা কর্পোরেট বিলাসে।
ঠান্ডা হিমশীতল বাতাস—
আহা! কাশ্মীর।
পহেলগাঁওয়ের মতো তোমার স্বর্গেও
যখন হামলা হবে,
তখন কি তুমি যুদ্ধ করবে?
তোমার হকের জন্য?
অন্যের যুদ্ধে অংশ নেওয়া—
তোমার কাছে কি অপরাধ?
আহা, নীরব এক দৃষ্টান্ত!
টাকার পদতলে পিষ্ট সমাজ—
আকাশের নীল কাঁচ তারা দেখবে কিভাবে?
যেখানে প্রতিফলিত হয় তাদেরই কৃতকর্ম!
তারা কি সেই প্রতিচ্ছবি দেখার
ক্ষমতা রাখে?
আহা সুষ্ঠু সমাজ!
কি নিদারুণ তোমাদের ভাষা—
ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক, কণ্ঠের মাধুর্যতা!
আর আমরা?
হৃদয়ে গাঁথি পেরেক—
তোমাদের ভালো রাখতে।
একদিন এসো আমার শহরে—
দাওয়াত রইল। 🍀🗿
~ ৮ই মে, ২৫
~ ইমদাদ 🖋️


Comments
Post a Comment