নীলাঞ্জনা, ছিলো আমার প্রথম প্রেমিকা, যাকে আমি আজো পাই নি।। ডাইরির পাতায় বন্ধ এখনো সেই নারী, যার কথা বললে, হিংসায় মারা যাবে পৃথিবীর সকল প্রজাপতি।। কবিতা, কাব্য, গদ্য, সাহিত্য শেষ হবে তার বর্ননায়, শুধু থেকে যাবে আমার হৃদয়; কারন সেখানেই তার বাসবাস।। ধূসর পান্ডুলিপির মতো - কতো দেহ এলো,- গেল,- হাত ছুঁয়ে-ছুঁয়ে দিয়াছি ফিরায়ে সব; অপেক্ষা একটা নীল রঙের যেখানে থাকবেনা কোনো দাগ।। অদেখা, অবাস্তব, কাল্পনিক অস্তিত্বের সবই মিশে থাকে বাতাসে কেউ আসে প্রতিমা হয়ে, কেউ আসে ঢেউ হয়ে, কেউ ডুবিয়ে দেয়, কেউ আঘাতের জোরে ভেঙে দেয় মন; আমি বসে থাকি সমুদ্র পারে -নাবিকের বেশে, আর দেখি জীবনের ভ্রম।