#unreleasedSong 🎸
সাদা কিংবা লাল শাড়ি
সেজে অপরাজিতা তুমি!
মায়াবন বিহারীনি,
তোমায় দেখে মাতলামি,
খালি পায়ে চটি ছাড়া পান্জাবী ঢিলেঢালা,
তোমায় দেখে নিরাবতা,
না বলা কতকথা
মুখ বুজে চলে যাওয়া
চোখ লুকিয়ে তোমায় দেখা আমি.."! 🎶🎼
চোখে চশমা কালো সানগ্লাস
ভবঘুরের BBA Pass
নাই কোনো সারপ্লাস,
জীবন যেনো এক সার্কাস।।
পকেটে স্বপ্ন ভরি। 🎸🧸
আছো কেমন নীলাঞ্জনা?
কেমন আছো অঞ্জনা?
ফড়িং এর মতো ওড়ো, অভিমান যতো ছাড়ো
হিসেব নিকাশ অনেক হলো
চলো দেখি স্বপ্ন, পায়ে পায়ে, হাতে হাতে...🎶
কৃষ্ণকলি, স্রোতস্বিনী, জয়নব আর কলকাকলী
মস্তিষ্ক ছেড়ে বাস্তবে ফিরে..শঙ্খমালা
দেখো স্বপ্ন কতো রঙিন ছিলো
এখন তুমি আমি সাদাকালো
একটু খারাপ একটু ভালো।।
আছো কেমন নীলাঞ্জনা?
কেমন আছো অঞ্জনা? 🎧🎧
By MD IMDADUL HAQUE
Source: https://www.facebook.com/share/p/1LSCsYdGGW/

Comments
Post a Comment