Skip to main content

আমার রাত ছিল অন্ধকার এর চেয়ে কালো - by MD IMDADUL HAQUE

  

লেখকঃ মোঃ ইমদাদুল হক 🖋️

বিভাগঃ HRM

শিক্ষাবর্ষঃ ২০১৯-২০২০

____________________________________

🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️

আমার রাত ছিল অন্ধকার এর চেয়ে কালো

____________________________________

আমার রাত ছিল অন্ধকার এর চেয়ে কালো - md Imdadul Haque


আমার রাত ছিল অন্ধকার এর চেয়ে কালো, 

চোখ লাল ছিল ছিলাম না কারো চোখের আলো। 

আমি কষ্ট লিখে রাখলাম, মানুষেরা কবিতা বানিয়ে দিল, 

মানুষ হয়ে পৃথিবীতে আসলাম, তারা ভিনগ্রহে পাঠিয়ে দিল। 


শিখিনি যা স্কুলে, শিখেছি তা শহড়-গলি-সড়কে, 

পাউরুটি-কলার দামে বেঁচেছি নিজের অস্তিকে।

আমাকে দাবাতে রঙ বদলিয়ে তারা বসেছে,

তারা জানেনা আমার চিন্তা চেতনা জগতের বাহিরে ।


খাবারে লবণ কম লবণ তো ছিল আঘাতে, 

বিশ্বাস নিজের থেকে বেশি করেছি অন্যকে। 

সময় বলে দিবে হার-জিতের ফলাফল,

হিসেব আমি করি না ছেড়ে দিয়েছি উপরে। 


ডুবে আছে যারা নিয়ে ভালোবাসা প্রেম,

লিখে নাও কাগজে এটা প্রেম না Sacred Game.। 

গালি দিয়ে ভাবে তারা বিশেষ কিছু অনেক বড় ট্রেন্ড, 

বোঝে না এটা অলস মস্তিষ্কের Big Drain.। 


আমাকে লাগবেনা ভালো জানি আমি থাকি আঁধারে,

মনেতে গালি, ফিল্টার রাখি মুখেতে। 

ভিতরে আমার বিশৃঙ্খলা সাইন থিটা কস থিটা,

তবুও পড়ে চলি আমি দু'য়ের ঘরের নামতাটা।


আয়না ভেঙে যায় আমার চেহারা দেখে,

ভেঙে যাওয়া কাচ দিয়ে লিখি আমার অস্তিত্বকে।

তোমার শব্দকে খুন করবে আমার নীরবতা,

বর্জ্যে ভরে গেছে মস্তিষ্কের পৃথিবীটা।


মাথায় বোঝা নিয়ে স্বপ্নকে দিয়েছি জান,

নিজেতে ছিলো বিশ্বাস কখন হয়নি ম্রিয়মাণ। 

মুসাফির আমি তবুও ভুলি নাই মঞ্জিলকে,

আসা যাওয়া মানুষদের তুলি নাই কাগজে।


ফেইকদের সাথে হেসেছি সেজে জোকার,

তারা সেজেছিলো সাপ আমি খেলেছি Poker.।

তুমি না কোনো মহান, না বড় Loser,

এখানে চলতে হলে পাল্টাতে হবে তোমার আকার।


এটা কোনো কবিতা না মনের চেতনা মাত্র,

পাল্টাতে আসিনি সমাজ আমি এখনো ছাত্র,

ইচ্ছে হলে নিজে পাল্টিও দেখে আয়নাতে,

পৃথিবী চলমান, ঘূর্ণায়মান বিশাল এ ব্রহ্মান্ডে।

Comments

Popular posts from this blog

নীলাঞ্জনা, ছিলো আমার প্রথম প্রেমিকা,

  নীলাঞ্জনা, ছিলো আমার প্রথম প্রেমিকা, যাকে আমি আজো পাই নি।। ডাইরির পাতায় বন্ধ এখনো সেই নারী, যার কথা বললে, হিংসায় মারা যাবে পৃথিবীর সকল প্রজাপতি।।  কবিতা, কাব্য, গদ্য, সাহিত্য শেষ হবে তার বর্ননায়, শুধু থেকে যাবে আমার হৃদয়; কারন সেখানেই তার বাসবাস।। ধূসর পান্ডুলিপির মতো - কতো দেহ এলো,- গেল,- হাত ছুঁয়ে-ছুঁয়ে দিয়াছি ফিরায়ে সব; অপেক্ষা একটা নীল রঙের যেখানে থাকবেনা কোনো দাগ।। অদেখা, অবাস্তব, কাল্পনিক অস্তিত্বের সবই মিশে থাকে বাতাসে কেউ আসে প্রতিমা হয়ে,  কেউ আসে ঢেউ হয়ে, কেউ ডুবিয়ে দেয়, কেউ আঘাতের জোরে ভেঙে দেয় মন; আমি বসে থাকি সমুদ্র পারে -নাবিকের বেশে, আর দেখি জীবনের ভ্রম।

গলার হাড় ভেঙে যায়— MD IMDADUL HAQUE

  🍃 গলার হাড় ভেঙে যায়— তোমাদের পরিত্যক্ত বর্জ্য টানতে, তবু পৃথিবী এখনো— কি নিদারুণভাবে বহন করে তোমাদের ভার! আহা, কি আশ্চর্য! লজ্জা? সে তো তোমাদের অভিধানে নেই, মগজ ডুবে থাকে— নারীর শরীর কিংবা কর্পোরেট বিলাসে। ঠান্ডা হিমশীতল বাতাস— আহা! কাশ্মীর। পহেলগাঁওয়ের মতো তোমার স্বর্গেও যখন হামলা হবে, তখন কি তুমি যুদ্ধ করবে? তোমার হকের জন্য? অন্যের যুদ্ধে অংশ নেওয়া— তোমার কাছে কি অপরাধ? আহা, নীরব এক দৃষ্টান্ত! টাকার পদতলে পিষ্ট সমাজ— আকাশের নীল কাঁচ তারা দেখবে কিভাবে? যেখানে প্রতিফলিত হয় তাদেরই কৃতকর্ম! তারা কি সেই প্রতিচ্ছবি দেখার ক্ষমতা রাখে? আহা সুষ্ঠু সমাজ! কি নিদারুণ তোমাদের ভাষা— ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক, কণ্ঠের মাধুর্যতা! আর আমরা? হৃদয়ে গাঁথি পেরেক— তোমাদের ভালো রাখতে। একদিন এসো আমার শহরে— দাওয়াত রইল। 🍀🗿 ~ ৮ই মে, ২৫  ~ ইমদাদ 🖋️

মধ্যরাতে পরিচয় হয় নিজের সাথেই

  মধ্যরাতে— 🍀 পরিচয় হয় নিজের সাথেই। কে আমি? কেমন আছি? কেনই বা আমি? আসলে, আছে কি আমারই কোনো অস্তিত্ব? মহাকাশের তারা যেন ধুমকেতু হয়ে ঝরে পড়ে মস্তিষ্কে, আর আমি খুঁজি— হারিয়ে যাওয়া এক স্বত্তাকে। পৃথিবীর মায়ারেখা ধরে হেঁটে চলেছি শতাব্দীজুড়ে, যেখানে নাবিকও হারিয়েছে দিশা— ভুল দরজায় কড়া নাড়ি আমি, যাযাবর হয়ে বেছে নিয়েছি মরুভূমির একাকী পথ। ক্ষুধা গিলে জন্ম নেয় কাঁটাযুক্ত ক্যাকটাস। আবার, চোখ বুজলেই পরিচয় হয় তোমার সাথে— কে তুমি? কেমন আছো? কেনই বা তুমি? আছোও কি আদৌ? তুমি যেন মরুভূমিতে আটকে থাকা ধূসর মরীচিকা, আর আমি— যেনো, পথভ্রষ্ট পথিকের এক ঢোক জল। মূলত, আমি-তুমি— তুমি-আমি, নিজের প্রতিপক্ষ নিজেই। নিজেই প্রশ্নচিহ্ন, নিজেই আবার বিস্ময়ের চিহ্ন! নিজেই হাজার প্রশ্ন, নিজেই গোপন উত্তর। মধ্যরাতে জেগে ওঠে কিছু না-পাওয়া চাওয়ারা— তোমার অনুভূতি, তোমার ছোঁয়া, এক নীরব আলিঙ্গন। তোমাকে ছুঁতে যাই এমনভাবে, যেন ছুঁতে না পারলেই— ব্যর্থ হবে আমার কবিতা। 🍀 ~ ইমদাদ  ১৪/জুন২৫