শকুনের চোখ দেখেছি আমি
খেয়েছে মানুষ, কেড়েছে অধিকার
বিপ্লবে আজ অর্ধেক মানুষ,
বাকি অর্ধেক জানাজায়। 🏴
দেশ বাঁধা শিকলে আজ
পাথর ছুড়ছে চাটুকার
নজরুলকে হৃদয়ে জাগিয়ে
ভাঙছি শৃঙ্খল, লৌহকপাট।
বিপ্লব ছাড়া হবে না কবিতা,
কলম আজ স্ট্রাইকে
বুক পকেটে জীবন রেখে
ছুটে চলেছি রাজপথে।
৫২, ৫৬, ৬৯, ৭১
এটুকুই আমার পরিচয়
জামা খুলে দেখাবো নাকি?
লিখা আছে ইনকিলাব!
সময় এবার এসেছে বোধহয়
সময়কে পাল্টাবার
নীরবতাও এক ন্যায়বিরুদ্ধ
সংগ্রাম যেখানে হাতিয়ার। 🔥🏴
~ইমদাদ 🗿
© MD IMDADUL HAQUE

Comments
Post a Comment