বুক পকেটের একটাতে রাখি সিগারেট আর একটিতে তোমার ছবি। কেনো জানো? না থাক বুঝবেনা।
তোমাকে নিয়ে লিখা কবিতা আজ ১২২ টি, হিসেব করে রাখা। কেনো জানো? থাক বুঝবেনা।
তোমার বিষাদগ্রস্ত দিনগুলো আমার ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে রাখা। যেনো... থাক তুমি বুঝবেনা।
তোমাকে বারবার ভুলতে গিয়েও ভুলতে পারি না। কেনো জানো? তুমি বুঝবেনা।
তোমাকে বোঝাতে চাই না কেনো জানো? কারন..
তুমি বুঝবেনা। বুঝতেও চাইবে না কখনো।
৬ জানুয়ারি /২৩
© MD IMDADUL HAQUE

Comments
Post a Comment