Skip to main content

একটা সময় আসবে, মরীচিকা ছেড়ে বাস্তবতা খুঁজবে - Poetry by MD IMDADUL HAQUE

 একটা সময় আসবে, মরীচিকা ছেড়ে বাস্তবতা খুঁজবে।

একটা সময় আসবে, নীল জলে শরীর ডুবাবে।

একটা সময় আসবে, অতীতের চাদর খুলে আলমারিতে রাখবে।

একটা সময় আসবে, যখন আকাশের রঙ চিনে ফেলবে।

একটা সময় আসবে, মরীচিকা ছেড়ে বাস্তবতা খুঁজবে -


অদ্ভুত পৃথিবীর মায়ায় জন্মানো, মায়া কাটানোর সময় আসবে,

দেখা অদেখা, পাওয়া না-পাওয়া যত- হিসেব মেলানোর সময় আসবে।

অভিনয়, নাট্য, রঙ্গচিত্র - মুখোশ খোলোশের সময় আসবে,

একদিন সময়েরও সময় আসবে।


যেদিন সময় আসবে, সময়ের সাথে আড্ডা হবে,

যেদিন সময় আসবে, অঙ্ক মেলানোর হিসেব হবে,

যেদিন সময় আসবে, ঘড়ি দেখা বন্ধ হবে,

যেদিন সময় আসবে, সকল বিষন্নতা কাটবে!


সকল ঘৃণা পুষ্প হয়ে ফুটবে নীল আকাশে, সময়ের আগমনে,

প্রেমিকার ঠোঁট মিলবে প্রেমিকের হৃদয়ে, সময়ের আগমনে,

স্রষ্টার কাছে অভিযোগ করা মানুষ নত হবে, সময়ের আগমনে, 

নতুন ইতিহাসের সূচনা হবে, সময়ের আগমনে। 


অপেক্ষা শুধু সময়ের।। 


~MD Imdadul Haque ২০/০৬/২৩

Comments

Popular posts from this blog

নীলাঞ্জনা, ছিলো আমার প্রথম প্রেমিকা,

  নীলাঞ্জনা, ছিলো আমার প্রথম প্রেমিকা, যাকে আমি আজো পাই নি।। ডাইরির পাতায় বন্ধ এখনো সেই নারী, যার কথা বললে, হিংসায় মারা যাবে পৃথিবীর সকল প্রজাপতি।।  কবিতা, কাব্য, গদ্য, সাহিত্য শেষ হবে তার বর্ননায়, শুধু থেকে যাবে আমার হৃদয়; কারন সেখানেই তার বাসবাস।। ধূসর পান্ডুলিপির মতো - কতো দেহ এলো,- গেল,- হাত ছুঁয়ে-ছুঁয়ে দিয়াছি ফিরায়ে সব; অপেক্ষা একটা নীল রঙের যেখানে থাকবেনা কোনো দাগ।। অদেখা, অবাস্তব, কাল্পনিক অস্তিত্বের সবই মিশে থাকে বাতাসে কেউ আসে প্রতিমা হয়ে,  কেউ আসে ঢেউ হয়ে, কেউ ডুবিয়ে দেয়, কেউ আঘাতের জোরে ভেঙে দেয় মন; আমি বসে থাকি সমুদ্র পারে -নাবিকের বেশে, আর দেখি জীবনের ভ্রম।

গলার হাড় ভেঙে যায়— MD IMDADUL HAQUE

  🍃 গলার হাড় ভেঙে যায়— তোমাদের পরিত্যক্ত বর্জ্য টানতে, তবু পৃথিবী এখনো— কি নিদারুণভাবে বহন করে তোমাদের ভার! আহা, কি আশ্চর্য! লজ্জা? সে তো তোমাদের অভিধানে নেই, মগজ ডুবে থাকে— নারীর শরীর কিংবা কর্পোরেট বিলাসে। ঠান্ডা হিমশীতল বাতাস— আহা! কাশ্মীর। পহেলগাঁওয়ের মতো তোমার স্বর্গেও যখন হামলা হবে, তখন কি তুমি যুদ্ধ করবে? তোমার হকের জন্য? অন্যের যুদ্ধে অংশ নেওয়া— তোমার কাছে কি অপরাধ? আহা, নীরব এক দৃষ্টান্ত! টাকার পদতলে পিষ্ট সমাজ— আকাশের নীল কাঁচ তারা দেখবে কিভাবে? যেখানে প্রতিফলিত হয় তাদেরই কৃতকর্ম! তারা কি সেই প্রতিচ্ছবি দেখার ক্ষমতা রাখে? আহা সুষ্ঠু সমাজ! কি নিদারুণ তোমাদের ভাষা— ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক, কণ্ঠের মাধুর্যতা! আর আমরা? হৃদয়ে গাঁথি পেরেক— তোমাদের ভালো রাখতে। একদিন এসো আমার শহরে— দাওয়াত রইল। 🍀🗿 ~ ৮ই মে, ২৫  ~ ইমদাদ 🖋️

মধ্যরাতে পরিচয় হয় নিজের সাথেই

  মধ্যরাতে— 🍀 পরিচয় হয় নিজের সাথেই। কে আমি? কেমন আছি? কেনই বা আমি? আসলে, আছে কি আমারই কোনো অস্তিত্ব? মহাকাশের তারা যেন ধুমকেতু হয়ে ঝরে পড়ে মস্তিষ্কে, আর আমি খুঁজি— হারিয়ে যাওয়া এক স্বত্তাকে। পৃথিবীর মায়ারেখা ধরে হেঁটে চলেছি শতাব্দীজুড়ে, যেখানে নাবিকও হারিয়েছে দিশা— ভুল দরজায় কড়া নাড়ি আমি, যাযাবর হয়ে বেছে নিয়েছি মরুভূমির একাকী পথ। ক্ষুধা গিলে জন্ম নেয় কাঁটাযুক্ত ক্যাকটাস। আবার, চোখ বুজলেই পরিচয় হয় তোমার সাথে— কে তুমি? কেমন আছো? কেনই বা তুমি? আছোও কি আদৌ? তুমি যেন মরুভূমিতে আটকে থাকা ধূসর মরীচিকা, আর আমি— যেনো, পথভ্রষ্ট পথিকের এক ঢোক জল। মূলত, আমি-তুমি— তুমি-আমি, নিজের প্রতিপক্ষ নিজেই। নিজেই প্রশ্নচিহ্ন, নিজেই আবার বিস্ময়ের চিহ্ন! নিজেই হাজার প্রশ্ন, নিজেই গোপন উত্তর। মধ্যরাতে জেগে ওঠে কিছু না-পাওয়া চাওয়ারা— তোমার অনুভূতি, তোমার ছোঁয়া, এক নীরব আলিঙ্গন। তোমাকে ছুঁতে যাই এমনভাবে, যেন ছুঁতে না পারলেই— ব্যর্থ হবে আমার কবিতা। 🍀 ~ ইমদাদ  ১৪/জুন২৫