স্বৈরাচার নিপাত যাক –
রাজপথ লাল, রাজপথ লাল
সবুজের বুকে যেন রক্তের লাল ||
ক্রোধের আগুনে জ্বলে ক্ষিপ্ত আমি
লাশের উপরে জ্বালাও ডিজেল তুমি?
কলম ঘসি আমি শব্দ খুঁজি
আমি বিপ্লব করি, যেন বিপ্লবী কবি।
রাজপথ লাল, রাজপথ লাল
সবুজের বুকে যেন রক্তের লাল ||
মশাল জ্বালিয়ে আমি রক্তে লিখি
মুগ্ধ, রুদ্র কত লাশের স্মৃতি।
আমার দাবি, এটা তোমার দাবি
স্বৈরাচার মুক্ত, লাশের দাবি।
রাজপথ লাল, রাজপথ লাল
সবুজের বুকে যেন রক্তের লাল ||
সংবিধান যেন আজ রাজার নীতি
আমার কথা কেন দেয়ালে আঁকি?
প্রোপাগাণ্ডা তুমি, স্বৈরাচারী
গণতন্ত্রের ফাঁসিতে তোমার নোংরা হাসি।
রাজপথ লাল, রাজপথ লাল
সবুজের বুকে যেন রক্তের লাল ||
আমি নজরুল আমি বিপ্লবী
নিষিদ্ধ কাব্যের এক বিষের বাঁশি।
আমি বাংলাদেশ আমিই বিজয়ী
সত্য ন্যায়ের এক উম্মাদ হাসি।
রাজপথ লাল, রাজপথ লাল
সবুজের বুকে যেন রক্তের লাল ||
~৩৪/০৭/২৪
ইমদাদ 🖋️
© MD IMDADUL HAQUE

Comments
Post a Comment