মানুষের বড় সমস্যা—মানুষ প্রেমের চেয়ে প্রেমের চর্চা বেশি করে। 🍀
একদিন, এক মেয়ে দোকানে কুকুর কিনতে গিয়ে একটি কুকুরের পায়ে বড় আঘাত দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। কুকুরটা কিনে ফেসবুকে পোস্ট দেয়,
"How innocent the dog is!"
দোকান থেকে বের হওয়ার পর, রাস্তার ধারে লালচে রঙের কয়েকটি পথকুকুর বিস্কুটের আশায় তাকিয়ে ছিলো মেয়েটির দিকে।
কিন্তু মেয়েটি জানিয়ে দিলো—গায়ের রঙেরও যে দাম আছে!
ঘটনাটি পর্যবেক্ষণ করে ড্যানি লিখলো,
"আমাদের চোখের সৌন্দর্য জন্মগত, কিন্তু চোখের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে জন্মের পর। এবং এই দৃষ্টিভঙ্গি তৈরি করে আমাদের আশপাশের মানুষরাই—অনেক সময় তারাই হয় আমাদের প্রথম ভিলেন!"
এই নিয়ে ড্যানির মনে এক ধরনের দুঃখ জাগে।
সে ভাবে—পৃথিবীর সুন্দর গাছগুলো রাখা হয় টবে। সাজানো হয় অফিসে, পার্টিতে, মঞ্চে।
কিন্তু রাস্তার পাশের গাছগুলো?
ওদের জন্ম কি শুধু অক্সিজেন দেওয়ার জন্য?
না কি সুযোগ বুঝে বানানো ফার্নিচার?
বিষয়গুলো ড্যানির কাছে ঘোলাটে লাগলো।
তাই আজ সে আর কিছু লিখলো না।
Book: What a Life! 🍀
by MD IMDADUL HAQUE

Comments
Post a Comment