সাদা জুতা–
__________________
আমার সাদা জুতাটায় কাঁদা লেগে যেনো কালো হয়ে গেছে,
আমি আমার জুতা কখনো ময়লা হতে দি-না;
প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মা আমার জুতা বেঁধে দিতো,
বলতো- নোংরা করবি না যেনো!
আমি খুব সাবধানে হাঁটতাম, কিন্তু আজ..
আজ যেনো আমার পায়ে জুতা নেই, ঐ দূরের গাছটার নিচে পরে আছে।
আমাকে কাড়া যেনো নিতে দিচ্ছে না।
মা-বলতো কেউ কিছু দিলে খাবি না কিন্তু
আজ শুনি নি মা; কারা যেনো আইসক্রিমের লোভ দেখিয়ে- আমাকে ডেকে নিয়ে আসলো,
আমাকে ব্যথা দিলো।
একবার মা আমাকে শকুন চিনিয়েছিলো
শকুনের চোখ ভয়ঙ্কর যেনো এই আঙ্কেলের মতো।
আমার জুতা, আমার জামা এবং আমাকেও ময়লা করে দিলো, আমাকেও ময়লা করে দিলো….!!
©ইমদাদ
© MD IMDADUL HAQUE

Comments
Post a Comment