বিতৃষ্ণা জীবন
আহত কবির গান কাঁপে হৃদয়ের গভীর গহীনে,
নীরব শ্রোতারা ভেসে যায় খামখেয়ালি স্রোতধারায়।
বিষুবরেখা যেন ছুঁয়ে যায় কর্কটক্রান্তির সীমারেখা,
তবুও, আঁকড়ে ধরি জীবন—
সমুদ্রের সফেন ঢেউ পার হতে হবে।
অপেক্ষারত যত পথিক,
তাদের ছেড়ে দিতে হবে মুক্তির বায়ুতে।
তাই হারিয়ে যাই আমিও আকাশ দেখার নেশায়,
নাবিকের বেশে করি সমুদ্রপথের যাত্রা।
যেন আদিবাসী শামুক—
যার কোনো ঘর হয় না। 
Comments
Post a Comment